Breaking News
recent

বরুণের মাস্টার বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ




চমৎকার হাসি আর আকর্ষণীয় শারীরিক সৌন্দর্যের জন্যই শুধু পরিচিত নন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ, তিনি দক্ষ নৃত্যশিল্পীও। ‘অ্যা জেন্টলম্যান’ সিনেমার ‘চন্দ্রলেখা’ শিরোনামের গানে সে প্রমাণ রেখেছেন এই অভিনেত্রী।
‘ডিশুম’ সিনেমায় প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন বরুণ ধাওয়ান ও জ্যাকলিন। কিছুদিন আগে মুক্তি পেয়েছে এ জুটির ‘জড়ুয়া টু’ সিনেমাটি। বরুণ এই সহশিল্পীর কাছ থেকে পোল ড্যান্সের প্রশিক্ষণ নিচ্ছেন। পোল ড্যান্সের জন্য হাত-পায়ের কিছু কৌশল এবং এটি আরো নিখুঁতভাবে করার জন্য তার কাছ থেকে যোগ ব্যায়ামেরও প্রশিক্ষণ নিচ্ছেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।এছাড়াও পোল ড্যান্সে নিজেকে দক্ষ করে তোলার জন্য বরুণ ধাওয়ান প্রশিক্ষক রানা রক্সির সহযোগিতা নিচ্ছেন। সম্প্রতি বরুণ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই প্রশিক্ষণের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন।
Unknown

Unknown

Powered by Blogger.